ইসকন মন্দিরে হামলা: আটক ৫ সন্দেহভাজন রিমান্ডে

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ২০:১৩
দিনাজপুরের কাহারোল উপজেলার ইসকন মন্দিরে হামলার ঘটনায় আটক পাঁচ সন্দেহভাজনের বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এরা হলেন, কাহারোল হামলাস্থল থেকে আটক শরিফুল ইসলামের বাবা সাখাওয়াত হোসেন (৬০), প্রতিবেশী মনোহরপুর কমিউনিটি হাসপাতালের স্বাস্থ্য সহকারী আবু জাফর ইকবাল (৪৯) এবং তার তিন ছেলে ফরহাদ, ফুয়াদ ও শিহাব।
 
প্রসঙ্গত, শুক্রবার রাতে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা থেকে তাদের আটক করা হয়। রবিবার তাদের পলাশবাড়ি আমলি আদালতে হাজির করে পুলিশ সাতদিনের রিমান্ড চাইলে বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে।
 
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ওই পাঁচজনকে আটক করা হয়েছে। পরে আটকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
 
উল্লেখ্য,  দিনাজপুর উপজেলার ইসকন মন্দিরে ধর্মসভা চলাকালে গুলি ও বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হন। এসময় ঘটনাস্থল থেকে আটক হয় গাইবান্ধার পলাশাবাড়ি উপজেলার মনোহরপুর গ্রামের যুবক শরিফুল ইসলাম। শরিফুলের তথ্য অনুযায়ী জড়িত সন্দেহে ওই পাঁচজনকে পলাশবাড়ি উপজেলার মনোহরপুর গ্রাম থেকে আটক করে পুলিশ।