দিল্লিতে হঠাৎ নাদাল-দীপিকার সাক্ষাৎ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ২১:৪৭
 
'বাজিরাও মাস্তানি'র প্রচারের জন্য দিল্লিতে ছিলেন দীপিকা পড়ুকান। আর সেখানেই টেনিস জিনিয়াস রাফায়াল নাদালের সঙ্গে দেখা। ছবি তোলার সুযোগটাও তাই হাতছাড়া করলেন না দীপিকা। ক্যামরার ক্লিকে বন্দি হবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলে এল সেই ছবি।
 
ঘটনাটি শনিবারের। রাফায়েল নাদাল দিল্লিতে এসেছেন 'ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগ' খেলার জন্য। এ সময় রাফায়াল নাদালের সঙ্গে নিজের 'স্মৃতি' ধরে রাখতে পেরে উচ্ছাস প্রকাশ করেন দীপিকা। নিজ টুইটার অ্যাকাউন্ট থেকে দীপিকা জানান, 'অসাধারণ কিছু স্মৃতি দেয়ার জন্য ধন্যবাদ রাফা।'
 
তার প্রতিউত্তর না দিয়ে নাদাল নিজেই তার টুইটার অ্যাকাউন্ট থেকে ছবি শেয়ার করেন। সেখানে তিনি বলেন, 'অসাধারণ দীপিকা পাড়ুকানের সঙ্গে, দিল্লিতে।
 
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগে এদিন রজার ফেদারারের সঙ্গে নাদালের খেলা উপভোগের জন্য উপস্থিত ছিলেন দীপিকা। এনডিটিভি।