বিজয় উত্সবে মঞ্চে তৌকির আহমেদ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ০২:১৩

বিজয় দিবস উপলক্ষে এবার মঞ্চে দেখা যাবে তৌকির আহমেদকে। বাংলাদেশ শিল্পকলায় চলছে চার দিনব্যাপী বিজয় দিবস উত্সব।

 
উত্সবের তৃতীয় দিন সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হবে থিয়েটার ফোকস প্রযোজনায় নাটক ‘যমুনা’। নাটকটিতে অভিনয় করবেন তৌকির আহমেদ। সেলিনা শেলীর রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। নাটকটিতে আরও অভিনয় করবেন সেলিনা শেলী, সামিনা লুত্ফা নিত্রা, অর্ণালি গুহ নোলক, অনিন্দিতা সরকার, সাদিয়া আহমেদ ও জান্নাত সোমা। সঙ্গীতায়োজনে রয়েছেন অয়ন চৌধুরী, জিয়াউল আবেদিন রাখাল ও ইভান রিয়াজ।
 

আলোক পারিকল্পনায় মোহাম্মদ আলী হায়দার, সেট ও প্রপস মাঞ্জুরুল হুসাইন শামীম, সঙ্গীত সুমেল চৌধুরী, কোরিওগ্রাফি সামিনা লুত্ফা নিত্রা।