ভারতে অসহিষ্ণুতা নেই: আদনান সামি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১২:১০
 
ভারতে ‘অসহিষ্ণুতা’র প্রশ্নে বলিউডের সুপারস্টার শাহরুখ খান ও আমির খানের বক্তব্যের পর এবার এই বিষয় নিয়ে কথা বলেছেন সংগীতশিল্পী আদনান সামি। তিনি মনে করেন, ভারতে কোনো অসহিষ্ণুতা নেই।
 
পাকিস্তানে জন্মগ্রহণকারী আদনান সামি বলেছেন, যদি এদেশে অসহিষ্ণুতা থাকতো তবে আমাকে নাগরিকত্ব দিতে চাইতো? আমার মনে হয় শব্দের চেয়ে কাজের গুরুত্ব বেশি।
 
পাক-ভারত সম্পর্কোন্নয়নে ভূমিকা রাখার ব্যাপারে প্রশ্ন করা হলে সামি বলেন, আমি একজন শিল্পী, আমার কাজ সঙ্গীত এবং ঐকতান সৃষ্টি। যেখানেই আমি ঐকতান দেখি, সেদিকে এগিয়ে যাই।
 
চলতি বছর অগাস্টেই সামিকে ভারতে বসবাস করার অনুমতি দেয় দেশটির সরকার। দর্শনার্থীর ভিসা নিয়ে ভারতে আসলেও ২০০১ সালের মার্চ মাস থেকে সেখানে বসবাস করছেন সামি।
 
আদনান সামিকে সর্বশেষ ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে ‘ভার দো ঝোলি’ গানে দেখা গেছে তাকে। সূত্র: হিন্দুস্তান টাইমস  ও ক্যাচ নিউজ।