ট্রেনের সামনে ঝাপ দিয়ে মেয়েসহ মায়ের আত্মহত্যা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৩:৪৬
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু রেলস্টেশন এলাকায় উদয়ন ট্রেনের সামনে ঝাপ দিয়ে মেয়েসহ আত্মহত্যা করেছেন মা জাহানারা বেগম (৩০)। সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। জাহানারা বেগম কুলাউড়া উপজেলার কটরকোনা গ্রামের মছদ্দর আলীর স্ত্রী। 
 
স্থানীয়রা জানায়, পারিবারিক কলহের জের ধরে জাহানারা তার মেয়ে ইমাকে(৩) নিয়ে ভোরে ঢাকা থেকে সিলেটগামী উদয়ন ট্রেনের সামনে ঝাপ দেন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 
 
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতিয়ার আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।