ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গণনা চলছে। রোকেয়া হল ও কুয়েত মৈত্রী হল বাদে বাকী সব হলেই ভোট গণনা চলছে। নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে এই ভোট গণনা চলছে।
চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান বলেন, ‘নির্বাচন প্রায় শেষের দিকে। আমি বিভিন্ন হল থেকে খবর যেভাবে পাচ্ছি তাতে ৭-৮টি হলে ভোট গ্রহণ প্রায় সম্পন্ন হওয়ার পথে। হয়তো এর মধ্যে আরও কয়েকটি হলে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়ে যাবে।
তিনি আরও বলেন, আমাদের যে টিমকে ভোট গণনায় নিয়োজিত করেছি, তারা তাদের মেশিনপত্র নিয়ে এরই মধ্যে ১০টি হলে অবস্থান করছে।
আরও পড়ুন: নিবন্ধন ছাড়া মিলবে না ট্রেনের টিকিট
ইত্তেফাক/এমআই
