সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের চার কর্মীসহ ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের চারজন ও অন্যান্য মামলার আরো ৩০ জন আসামি রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, রাত-ভোর পুলিশের অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১০জন, কলারোয়ায় চারজন, তালায় দুইজন, কালিগঞ্জে চারজন, শ্যামনগরে দুইজন, আশাশুনিতে তিনজন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটা থানা থেকে আটজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।
