নড়াইল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এহসানুল কবিরকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে আট হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো জাকির হোসেন এ দণ্ড দেন।
তার বিরুদ্ধে অভিযোগ, দুপুরে এক হাজার ভোটার ও সমর্থকদের দাওয়াত করে ভুড়িভোজ করিয়েছেন। এতে করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রার্থী এহসানুল কবির তার বিজয়পুরের বাড়িতে সোমবার দুপুরে প্রায় এক হাজার লোককে গরু, খাসি ও মুগরির মাংস দিয়ে আপ্যায়ন করেন। এতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়েছে। এ কারণে তাকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
