ঢালিউডের চিত্রনায়ক কাজী মারুফকে ফ্রান্সের বিমান বন্দরে আটক করা হয়েছে। নিরাপত্তার অজুহাতে ফ্রান্সের প্যারিস শার্ল দো গল বিমানবন্দর থেকে তাকে ঢাকামুখী বিমানে উঠতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। তার পরিবার সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
মারুফের মা সাংবাদিকদের বলেন, গত ১১ ডিসেম্বর রাতে একজন ফোন করে মারুফের আটক হওয়ার বিষয়টি জানায়। সম্ভবত ১৪ ডিসেম্বর রাতে মারুফ রওনা দিতে পারবে। তারপর থেকেই আমরা মারুফের অপেক্ষায় আছি। এর মধ্যে কোনো ধরনের যোগাযোগ হয়নি। আমি চাই আমার ছেলে ভালো ভাবে ফিরে আসুক।
গত ২৮ নভেম্বর ফ্রান্সে যান কাজী মারুফ। চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতের ছেলে মারুফের দেশে ফেরার কথা ছিল গত ১২ ডিসেম্বর।
