ফিলিপাইনে টাইফুন মেলোরের আঘাত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ১৯:৩৬
 
ফিলিপাইনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মেলোর। ঝড়ের প্রভাবে প্রবল বর্ষণ, ভূমিধস ও বন্যার সতর্কতা জারি করা হয়েছে দেশটিতে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পূর্ব ও মধ্যাঞ্চল থেকে প্রায় সাড়ে সাত লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
 
ঘণ্টায় ১৫০ কিলোমিটার ঝোড়ো বাতাস নিয়ে ফিলিপাইনে আছড়ে পড়ে মেলোর। স্থানীয় ভাষায় এর নাম নোনা। ঘূর্ণিঝড়ের কারণে ৪০টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। সেইসঙ্গে বন্ধ রয়েছে ফেরি চলাচল। সোমবার স্থানীয় সময় বেলা প্রায় ১১টার দিকে এটি সামারের দ্বীপের উত্তরাঞ্চল অতিক্রম করেছে মেলোর।
 
দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল জানিয়েছে, আলবে, সোসোগ্যান এবং নর্দান সামার থেকে মানুষজনকে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়াও দেশটির আটটি প্রদেশে স্কুল-কলেজের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। সূত্র: রয়টার্স