সোমবার মধ্যরাত থেকে ইয়েমেনে সপ্তাহব্যাপী অস্ত্রবিরতি শুরু হতে যাচ্ছে। সুইজারল্যান্ডে জাতিসংঘের মধ্যস্থতায় শান্তি আলোচনার প্রাক্কালে এটি কার্যকর হচ্ছে।
ইয়েমেনে ইরান সমর্থিত বিদ্রোহীদের প্রতি ইঙ্গিত করে সরকারি প্রতিনিধি মুইন আবদুলমালেক বলেন, ‘এবার মিলিশিয়ারা অস্ত্রবিরতি মেনে চলবে বলে আমরা আশা করছি।’
স্থানীয় সময় মাঝরাতে প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদি ও ইয়েমেনের জাতিসংঘের দূত ইসমাইল উলদ চিখ আহমেদের মধ্যকার সমঝোতার ভিত্তিতে এই অস্ত্রবিরতি শুরু হবে।
তবে হুতি বিদ্রোহী ও তাদের মিত্র বাহিনীগুলো যুদ্ধ বন্ধ করতে অঙ্গীকার করেছে কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। সূত্র: এএফপি
