ইয়েমেনে সৌদি জোটের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ২০:৫৩
 
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হাতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। ইয়েমেন সংকটি নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের উদ্যোগে শান্তি আলোচনা শুরু হওয়ার প্রাক্কালে সৌদি নেতৃত্বাধীন জোটের এই দুই কর্মকর্তা নিহত হলেন।
 
সোমবার ইয়েমেনের তাইজ শহরের কাছে তারা নিহত হন বলে সৌদি ও আমিরাতের সূত্রগুলো জানিয়েছে। ইয়েমেনের সরকারি বাহিনীকে যুদ্ধে সহায়তা করার জন্য তারা দেশটিতে অবস্থান করছিলেন।
 
আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম-র প্রতিবেদনে আল কিতবি ইয়েমেনের তায়িজে নিহত নিহত হওয়ার খরবটি জানানো হয়েছে। অপরদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন আল আরাবিয়া আল হাদাথ চ্যানেলে শাহিনের ছবি প্রদর্শন করে তাকে শহীদ হিসেবে আখ্যা দেয়া হয়। সূত্র: আল জাজিরা