গাইবান্ধায় মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৫, ২২:৩৬
গাইবান্ধার তিনটি পৌরসভার মেয়র প্রার্থীসহ সংরক্ষিত মহিলা ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। তিনটি পৌরসভা হলো, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ ও গাইবান্ধা।
 
জেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর প্রামানিক এ তথ্য জানান।
 
গাইবান্ধা পৌরসভায় মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী মো. শামছুল আলম (মোবাইল ফোন), আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট শাহ মাসুদ কবির মিলন (নৌকা), বিএনপির প্রার্থী শহীদুজ্জামান শহীদ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আনোয়ার-উল-সারওয়ার (রেল ইঞ্জিন), স্বতন্ত্র প্রার্থী মির্জা হাসান (জগ), স্বতন্ত্র প্রার্থী একেএম ফেরদৌস আলম (নারকেল গাছ) ও সর্দার রোকনুজ্জামান (চামচ) প্রতীক পেয়েছেন।
 
গোবিন্দগঞ্জ পৌরসভায় মেয়র পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আতাউর রহমান সরকার (নৌকা), বিএনপির প্রার্থী মো. ফারুক আহমেদ (ধানের শীষ), জাতীয় পার্টির প্রার্থী আকতার হোসেন জুয়েল (লাঙ্গল) ও ওয়ার্কার্স পার্টির প্রার্থী আব্দুল মতিন মোল্লা (হাতুরী) প্রতীক পেয়েছেন ।
 
সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেনে আটজন। তাদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান মেয়র আব্দুল্লাহ আল মামুন (নৌকা), বিএনপির প্রার্থী আসাদুল করিম প্রামানিক নিপু (ধানের শীষ), জাতীয় পার্টির (এ) প্রার্থী মশিউর রহমান সরকার (লাঙ্গল), জাতীয় পার্টি (জেপি) প্রার্থী আলহাজ মশিউর রহমান (বাই সাইকেল), আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শাহীন আহমেদ সবুজ (জগ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এটিএম মাসুদুল ইসলাম চঞ্চল (মোবাইল ফোন), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দেবাশীষ সাহা (চামচ), ও জাসদের প্রার্থী শাহাদত হোসেন সবুজ (মশাল) প্রতীক পেয়েছেন।