সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে গত শনিবার বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘বেসিস আইটি ক্যারিয়ার কনফারেন্স’।
বেসিস স্টুডেন্টস ফোরাম, বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বেসিস আয়োজিত এই কনফারেন্সে দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞদের কাছ থেকে সফলতার কথা ও ক্যারিয়ার গাইডলাইন পেলেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিস সভাপতি ও এফবিসিসিআই পরিচালক শামীম আহসান।
