মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরাক ও সিরিয়া ভিত্তিক জঙ্গি গোষ্টি ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কঠোর থেকে কঠোরতর হচ্ছে। আগের যেকোন সময়ের চেয়ে আইএসের আস্তানা লক্ষ্য করে নভেম্বর মাসে সবচে বেশি বিমান হামলা হয়েছে। তাছাড়া মার্কিন নেতৃত্বাধিন জোট আইএসের অনেকগুলো স্থাপনা ইতিমধ্যে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীদের গুলিতে ১৪ জন নিহত হবার প্রেক্ষিতে পেন্টাগণে দেয়া এক ভাষণে সোমবার এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ভাষণে তিনি সতর্ক করে বলেন, মার্কিন জাতির সামনে এক কঠিন লড়াই আসছে। আইএসের নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, তোমরা পালিয়ে থাকতে পারবে না। একজন মারা পড়লে শিঘ্রই আরেকজনের পালা আসবে। আইএস এখন অনেকটা কোনঠাসা হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। বিবিসি।
