ফ্রান্সের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দুইদিন আটক থাকার পর মুক্তি পেলেন বাংলা সিনেমার নায়ক কাজী মারুফ। গত ১২ ডিসেম্বর দেশে ফেরার পথে বিমানবন্দরে আটক হয়েছিলেন তিনি।
কাজী মারুফ ত ২৮ নভেম্বর পারিবারিক কাজে ফ্রান্সে যান। আর কাজ শেষ করে ১২ ডিসেম্বর তাঁর দেশে ফেরার কথা ছিল। মারুফও সেসময় ধরেই কাজ এগুচ্ছিলেন। এরপর ১২ ডিসেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে তিনি ফ্রান্সের প্যারিস শার্ল দো গল বিমানবন্দরে নিরাপত্তার অজুহাতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এরপর গত দুই দিন মারুফ বিমানবন্দরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ছিলেন। এরপর তাঁকে সোমবার ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে তাঁর বাবা চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কিছুক্ষন আগে মারুফের সাথে কথা বলেছি, তখন সে বলেছে আর ঘন্টাখানেক সময়ের মধ্যে ফ্রান্সের প্যারিস শার্ল দো গল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করবে। বিষয়টি নিয়ে বেশ দুশ্চিন্তায় আছি। তবে ফ্রান্সের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মারুফ প্রমাণ করতে পেরেছে সে সন্ত্রাসী নয়।
যদিও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, সে সময়ে ফ্লাইটে মুসলিম যত যাত্রী ছিলেন, তাদের সবাইকেই আটক করা হয়। প্রসঙ্গত সম্প্রতি ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন দেশে জঙ্গি হামলার কারণে বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এদিকে আজ থেকে মারুফের ‘মাস্তান পুলিশ’ছবির শুটিং শুরু করার কথা ছিলো। এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন নায়িকা বিন্দিয়া। চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন কাজী হায়াৎ। ছবির গানে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও নাওমী। গানগুলো লিখেছেন কবির বকুল। ছবিতে গানের সুর করছেন ইমন সাহা ও শওকত আলী ইমন। প্রিয়.কম।
