‘স্টার ওয়ার্স’ সিক্যুয়ালের ওয়ার্ল্ড প্রিমিয়ার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১২:২৫
 
বহুল প্রত্যাশিত ‘স্টার ওয়ার্স’ ছবির সিক্যুয়াল ‘দ্য ফোর্স অ্যাওকেন্স’র ওয়ার্ল্ড প্রিমিয়ার লস অ্যাঞ্জেলসে হয়েছে। মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
প্রথম সিরিজে অভিনয় করা হ্যারিসন ফোর্ড, মার্ক হামিল ও কেরি ফিশার ছাড়াও নতুন মুখ জন বোয়েগা ও ডেইজি রিডলে প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
সোমবারের ঐ অনুষ্ঠান উপলক্ষে কঠোর নিরাপত্তা নেয়া হয়েছিল। লাল কার্পেটের ওপর বিশাল আকৃতির তাবু টানানো ছিল।
 
IMG0
 
ছবির কাহিনী এখন পর্যন্ত গোপন রাখা হয়েছে। বুধবার পর্যন্ত ছবির বিষয়ে মিডিয়ার কোনো রিভিউ প্রকাশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
 
হ্যান সলো চরিত্রে অভিনয় করা হ্যারিসন ফোর্ড বলেছেন, প্রথম ছবিতে কি দেখানো হয়েছিল এখন সেটি থেকে বের হয়ে আসার সময় হয়েছে।
 
‘স্টার ওয়ার্সে’র নির্মাতা জর্জ লুকাস বলেছেন, নতুন সিরিজটি পরিবার নিয়ে নির্মিত। যেখানে এক প্রজন্মের পেছনে আরেক প্রজন্মকে মোকাবেলা করতে হয়েছে।