মোদী কাপুরুষ ও মানসিক রোগী: কেজরিওয়াল

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১২:৩৭
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অফিসে তল্লাশি চালিয়েছেন সিবিআই সদস্যরা। এই ঘটনার পরে টুইটারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‌‌‘কাপুরুষ’ ও ‘মানসিক রোগী’ হিসেবে অভিহিত। 
 
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে সিবিআই সদস্যরা এ তল্লাশি চালান। সিলগালা করে দিলেও এক সূত্রের বরাত দিয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, ভবনের তৃতীয় তলায় এখনও তল্লাশি চলছে। অভিযানের সময় কেজরিওয়ালের কার্যালয়টি সিলগালা করে দেন বলে এক টুইট বার্তায় জানিয়েছেন কেজরিওয়াল।
 
এ ঘটনায় মঙ্গলবার আধ ঘণ্টার মধ্যে পরপর তিনটি টুইট করেন কেজরিওয়াল। প্রথম টুইটে তিনি তল্লাশির খবরটি জানান। দ্বিতীয় ও তৃতীয় টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর সমালোচনা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। দ্বিতীয় টুইটে তিনি লেখেন, রাজনৈতিকভাবে আমাকে মোকাবেলা করতে না পেরে মোদী এখন কাপুরুষোচিত পথ অবলম্বন করছেন। তৃতীয় টুইটে তিনি লেখেন, মোদী একজন কাপুরুষ ও মানসিক রোগী। তবে কি কারণে এ তল্লাশি সে বিষয়ে কিছু জানা যায়নি। টাইমস অব ইন্ডিয়া।