ওসমান গণিকে দেয়া কারাদণ্ডের রায় বহাল

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১৩:১৪
দুর্নীতির দায়ে সাবেক প্রধান বন সংরক্ষক ওসমান গণিকে দেওয়া ১২ বছরের কারাদণ্ডের রায় বহাল রেখেছে হাই কোর্ট। মঙ্গলবার নিম্ন আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে গণির করা আপিল খারিজ করে দিয়েছেন বিচারপতি রুহুল কুদ্দুস  ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী'র বেঞ্চ। 
 
ঘোষিত আয়ের বাইরে অবৈধভাবে সম্পদের মালিক হওয়া ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে দুদকের এই মামলায় গণিকে ১২ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক এ কে এম আরিফুর রহমান।
 
জরুরি অবস্থার মধ্যে ২০০৮ সালের ৫ জুন ওই রায়ে স্বামীকে ‘দুর্নীতিতে সহযোগিতা’ করার দায়ে ওসমান গণির স্ত্রী মহসিন আরা গণিকেও তিন বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।
 
বিস্তারিত আসছে........