‘বাহুবলী’র দ্বিতীয় পর্ব ‘বাহুবালী-দ্য কনক্লুশন’ ছবিটির মুক্তির দিন পিছিয়েছে। নতুন সময় অনুযায়ী ২০১৭ সালের জানুয়ারি মাসে ছবিটি মুক্তি পাবে।
একটি সূত্রের বরাত দিয়ে ডিএনএ জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের ডিসেম্বরে ছবিটি মুক্তি পাচ্ছে না। ২০১৭ সালের জানুয়ারি ছবিটি মুক্তি পাবে।
‘বাহুবলী’ ছবিটিতে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগুবাতি, আনুশকা শেঠি ও তামান্না ভাটিয়া। পরের পর্বেও তাদের দেখা যাবে।
গত অক্টোবরে এক টুইটার বার্তায় পরিচালক এসএস রাজমৌলি লিখেছিলেন, দ্বিতীয় অংশে ‘বাহুবলী’ ছবির কাহিনী শেষ হবে। কিন্তু ‘বাহুবলী ৩’ যেভাবে নির্মাণ করা হবে তা আরো কোনো ছবিতে হয়নি।
চলতি বছরের জুলাইয়ে ‘বাহুবলী-দ্য বিগিনিং’ ছবিটি তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় মুক্তি পায়।
