উপজেলার পৌরসদরের গজারিয়া গ্রামে মঙ্গলবার দুপুরে গ্রামবাসীর মধ্যে ংঘর্ষে কমপক্ষে ৪০ গুরুত্বর আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ১০টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ এ সময় তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন- রমজান সেক (২৫), জুয়েল মাতুব্বর (২৫) ও দিলদার মাতুব্বর (২৫)।
আহতরা হলেন- হাফিজুর ফকির (২৩), বেল্লাল মাতুব্বর (৫৫), ইউসুফ ফকির (৫৫), হাচান সেক (২৫), লাবনী খন্দকার (১৮), তৈয়াব মাতুব্বর (৪০), লালন মাতুব্বর (৩০), নাহিদ মাতুব্বর (২০), আনোয়ার ফকির (৪০), ওসমান ফকির (৪৫), আতিকার ফকির (৪০), মনির হোসেন (২০), আল-আমিন (২৫), রাজ্জাক মুন্সি (৩৫), জাকির মুন্সি (৩৫), কবির সিকদার (৩০), সবুজ সেক (২৫)। তাদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রাজ্জাক ফকির ও বাচ্চু মেম্বারের মধ্যে দ্ব›দ্ব চলে আসছিল। মঙ্গলবার সকালে বাজারে যাওয়ার সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সুত্রপাত হয়।
