অতীতের কাজের জন্য আসামের মানুষের কাছে ক্ষমা চাইলেন উলফা নেতা অনুপ চেটিয়া। সেইসঙ্গে তিনি শান্তি আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন। তার বিরুদ্ধে খুন, অপহরণ ও চাঁদাবাজির মামলা রয়েছে।
অনুপ চেটিয়া বলেন, 'আমি আমার অতীত দিনের ভুলের জন্য আসামের মানুষের কাছে ক্ষমা চাচ্ছি।' একটি মামলার শুনানি শেষে আদালত থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের কাছে একথা জানান।
উলফার হাতে যারা নিহত হয়েছেন অনুপ চেটিয়া তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তাদের আত্মার শান্তি কামনা করেন। শান্তি আলোচনার ব্যাপারে তিনি বলেন, অনেকে ভেবেছিল আমি শান্তি আলোচনার বিরুদ্ধে কিন্তু আমি শান্তির পক্ষে। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আসামের মুখ্যমন্ত্রী তরুণ গোগোই এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, অনুপ চেটিয়া বাংলাদেশের কারাগারে ১৮ বছর আটক ছিলেন। সূত্র: এনডিটিভি
