অভিবাসীদের চাপ কমানোর অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত এবং উপকূলীয় বাহিনীর জন্য বিতর্কিত কিছু পরিকল্পনা ঠিক করা হচ্ছে। ফ্রন্টেক্স নামে ইইউর বর্তমান সীমান্ত দলগুলোর চেয়ে বেশি ক্ষমতা দিয়ে ইউরোপীয় কমিশন একটি বাহিনীর প্রস্তাব করতে চলেছে।
তবে ইইউর কয়েকটি সদস্যদেশ এই অতিরিক্ত ক্ষমতা দেয়াকে জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখছে। পোল্যান্ড বলছে, সদস্যরাষ্ট্রের অনুমোদন ছাড়া তারা ইইউর সীমান্তরক্ষী পাঠানোর যেকোনো পদক্ষেপের বিরোধিতা করবে। প্রস্তাবিত বাহিনী সম্পর্কে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইটল্ড ওয়াশ্চজিকয়স্কি বলেন, এই ধরনের ক্ষমতাসমূহ ‘বোঝাবে এটি একটি অগণতান্ত্রিক কাঠামো, যা সদস্য দেশগুলোর দ্বারা নিয়ন্ত্রিত নয়। তবে তিনি বলেন, ফ্রন্টেক্সকে শক্তিশালী করাটা ‘সকল বিবেচনায় প্রয়োজনীয়’। সূত্র: বিবিসি
