দীর্ঘদিন আড়ালে থাকা থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলয়াদেজের একটি নতুন ভিডিও প্রকাশ করা হয়েছে। রাজপ্রাসাদ থেকে প্রকাশিত ভিডিওটি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। তার শারীরিক অবস্থা নিয়ে থাই জনগণের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল।
সোমবার প্রাসাদ থেকে প্রকাশ করা ফুটেজে ব্যাংককের একটি হাসপাতালে বিচারকদের শপথ পাঠ করাতে দেখা যাচ্ছে রাজাকে। শারীরিকভাবে দুর্বল থাকায় হাসপাতালেই অবস্থান করছেন ভূমিবল।
সম্প্রতি ফুসফুসে সংক্রমণসহ বেশ কয়েকটি রোগের চিকিৎসা নিয়েছেন তিনি। ৮৮ বছর বয়সী রাজার সুস্থতা নিয়ে জনগণের মধ্যে শঙ্কা সৃষ্টি হয়েছিল। বহুধাবিভক্ত দেশটির রাজনীতিতে রাজা ভূমিবলকে শেষ আশ্রয় হিসেবে মনে করে দেশটির জনগণ।
এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী রাজা ভূমিবল। এর আগে গত সেপ্টেম্বরে রাজপ্রাসাদ থেকে প্রকাশিত ভিডিওতে তাকে দেখা যায়। অসুস্থতার কারণে পর পর দ্বিতীয়বারের মতো জন্মদিন উদযাপন থেকে বিরত ছিলেন রাজা। সূত্র: বিবিসি
