১১তম গ্রেডের দাবিতে বগুড়ার শেরপুরে সহকারী শিক্ষকদের মানববন্ধন

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৮:১১

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন শেরপুর উপজেলার সহকারী শিক্ষকরা। 

আজ সোমবার বিকাল ৫টায় শেরপুর উপজেলা শিক্ষা অফিসের সামনে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

আরও পড়ুন: মার্কিন ঘাঁটির কাছে থাকতেন মোল্লা ওমর

এ সময় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষকদের প্রতিনিধি মো. ছায়েদুজ্জামান, মো. এনামুল হক, জয়নুল আবেদীন, মোছা. শামীমা আক্তার, টি এম নুরুল আলম, মো. শামছুদ্দিন (ফিজার), মো. জিয়া ইসলাম, মো. ওবায়দুল্লাহ, রাশেদুল ইসলাম প্রমুখ। 

ইত্তেফাক/কেকে