মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার সকাল সাড়ে ৯ টায় তিনি গুলশানের বাসা থেকে সাভারের উদ্দেশে রওয়ানা হন। তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেলিমা রহমান, ওসমান ফারুক, ব্যারিস্টার শাহজাহান ওমর ও আবদুল কাইয়ুম রয়েছেন।
সকাল ৮ টায় খালেদা জিয়ার বাসা থেকে বের হওয়ার কথা থাকলেও পুলিশের ক্লিয়ারেন্স না পাওয়া কিছু বিলম্ব হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপাসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
