ট্রাম্পের সমালোচনায় মালালা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ১১:১০
সবচেয়ে কম বয়সে নোবেলজয়ী মালালা ইউসুফজাই ডোনাল্ড ট্রাম্পের মুসলিম বিদ্বেষী বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন। মালালা, ট্রাম্পের এই বক্তব্যকে ঘৃণায় পরিপূর্ণ হিসেবে আখ্যায়িত করে বলেন যে এই মন্তব্য জঙ্গিদের আরো মৌলবাদী করে তুলবে।
 
পাকিস্তানে গত বছর ১৬ ডিসেম্বরে তালেবানের হামলায় ১৪০ জন নিহত হয়। সেই দিনের স্মরণে যুক্তরাজ্যের বার্মিংহামে  এক অনুষ্ঠানে মালালা ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে বলেন, এমন ঘৃণায় পরিপূর্ণ বক্তব্য শোনাটা খুবই দু:খজনক। যদি আপনার সন্ত্রাসবাদকে বন্ধ করতে চান তাহলে সব মুসলিমদের দোষ দেবেন না, কারণ এটা সন্ত্রাসীদের আটকাতে পারবে না। বিবিসি।