চেন্নাইয়ে বন্যা দুর্গতদের সহায়তায় এক কোটি রুপি সহায়তা দিয়েছেন বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার। বুধবার এনডিটিভির প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, চেন্নাইয়ে বন্যা পরিস্থিতি অক্ষয় সেখানকার মানুষদের সাহায্য করতে চেয়েছেন। এজন্য তিনি পরিচালক প্রিয়দর্শনকে ডেকেছিলেন। তিনি (প্রিয়দর্শন) সুহাসিনী মনিরত্নমের সঙ্গে তার যোগাযোগ করিয়েছেন।
সুহাসিনীর পরামর্শে অক্ষয় ‘ভূমিকা ট্রাস্ট’কে এক কোটি রুপি দানা সহায়তা দিয়েছেন। ঐ ট্রাস্টটি ভারি বৃষ্টিপাতের ফলে বন্যা আক্রান্ত চেন্নাইয়ে খাদ্য প্রস্তুত ও বিতরণ করছে।
ছবি নির্মাতা জয়েন্দ্র ‘ভূমিকা ট্রাস্টে’র ম্যানেজিং ট্রাস্টি। তিনি অক্ষয়ের চেকটি গ্রহণ করেছেন।
এর আগে শাহরুখ খান ও তার ‘দিলওয়ালে’ ছবির টিম চেন্নাইয়ে বন্যা দুর্গতদের সহায়তায় এক কোটি রুপি দান করেছিল। খবর: এনডিটিভি।
