ভারতের মুম্বাইয়ে একটি চিত্রকর্ম ২৩ কোটি ৯০ লাখ রুপিতে (৩০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার) বিক্রি হয়েছে। ভারতীয় চিত্রশিল্পের ইতিহাসে এটি সবচেয়ে দামি চিত্রকর্মের তালিকায় স্থান করে নিয়েছে।
বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাসুদেব গাইতোন্ডের তেলরঙে আঁঁকা ঐ চিত্রকর্মটি মুম্বাইয়ে নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি নিলামে তোলে। ১৯৯৫ সালে আঁঁকা গাইতোন্ডের শিরোনামহীন ঐ চিত্রকর্মটি অজ্ঞাত একজন ক্রেতা কিনে নিয়েছেন।
IMG0
এর আগে ভারতীয় চিত্রশিল্পীদের মধ্যে ফ্রান্সিস নিউটন সুজার চিত্রকর্ম সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছিল। সুজার বিক্রি হওয়া চিত্রকর্মটির মূল্য ছিল ৪০ লাখেরও বেশি মার্কিন ডলার।
২০০১ সালে গাইতোন্ডে মারা যান। তাকে ভারতের অন্যতম প্রধান বিমূর্ত চিত্রশিল্পী বলে বিবেচনা করা হয়।
ক্রিস্টির ওয়ার্ল্ড আর্ট প্রধান উইলিয়াম রবিনসন বলেন, নিলামে বিক্রি হওয়া কোনো ভারতীয় শিল্পকর্মের জন্য এটি বিশ্বরেকর্ড।
