একাত্তরে জয়পুরহাটের কড়ই-কাদিপুর গ্রামে গণহত্যা মামলার আসামি আব্দুর রহিমকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মৃত রফিক উদ্দীনের ছেলে।
পুলিশ জানায়, ১৯৭১ সালে কড়ই-কাদিপুর গ্রামে ৩৭১ হিন্দু ধর্মাবলম্বীদের হত্যা করা হয়েছিল। ওই গণহত্যা বিষয়ে জয়পুরহাট থানায় চলতি বছরের ২৬ জানুয়ারিতে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার সন্দেহভাজন আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে।
