সালমানকে বউ উপহার দেবেন দীপিকা!

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৫, ১৫:২৪
 
আর কয়েকদিন পর শাহরুখ খান ও আমির খানের লিগে যোগ দেবেন সালমান খান। না কোনো লেখার লিগ নয়, আগামী ২৭ ডিসেম্বর ৫০ বছরে পা দেবেন বলিউডের এই অভিনেতা। আর সেই জন্মদিনে তাকে নাকি বউ উপহার দেবেন দীপিকা পাড়ুকোণ!
 
ডিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, আইনি জটিলতার কারণে সালমান বিয়ের বিষয় থেকে কিছুটা দূরে আছেন এরকম জানতে পেরে দীপিকা বলেছেন, ‘আমি এখন তাকে একটি বউ উপহার দেব।’
 
এর আগেও শোনা গিয়েছিল ২০১৬ সালে  সালমান নাকি বিয়ে করতে যাচ্ছেন।
 
দীপিকা পাড়ুকোণ ও সালমান খান এখন পর্যন্ত পর্দায় জুটি বেঁধে কাজ করেননি। গুঞ্জণ শোনা গিয়েছিল, ‘সুলতান’ ছবিতে সালমানের সঙ্গে দীপিকা দেখা যেতে পারে। তবে এই গুঞ্জণকে উড়িয়ে দিয়েছেন দীপিকা।
 
আগামী ১৮ ডিসেম্বর দীপিকা পাড়ুকোণ অভিনীত ‘বাজিরাও মাস্তানি’ ছবিটি মুক্তি পাচ্ছে। এতে আরো অভিনয় করেছেন রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপড়া।