নেত্রকোনার বারহাট্টার রায়পুর ইউনিয়নের কর্নপুর গ্রামে আজ বুধবার বিকেলে ট্রলির নিচে চাপা পড়ে মোরসালিন মিয়া (১০) নামে এক শিশু মারা গেছে। সে ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রলির মালিক নওয়াব আলীকে মারপিট ও তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার বারহাট্টার ঠাকুরাকোনা-ফকিরের বাজার সড়কে কর্নপুর নামক স্থানে সড়কের পাশে ওই শিশু খেলা করছিল। বেলা ৩টার দিকে ফকিরের বাজারগামী ট্রলিটি উল্টে পড়ে শিশুটিকে চাপা দেয়। তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোরসালিনকে মৃত ঘোষণা করেন।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেমুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
