বলিউডে অন স্ক্রিনে সেরা জুটি কাজল ও শাহরুখ। তাদের এই জুটির রসায়ন তাদের পারিবারিক জীবনে কী প্রভাব ফেলে সেটা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তবে একটা বিষয় কাজল নিশ্চিত করেছেন, শাহরুখ ও তার স্বামী অজয় দেবগণ বন্ধু নন!।
অজয় দেবগণ আর শাহরুখ খানের সম্পর্ক ঠিক কেমন ও কাজলকে নিয়ে কি দুই জনের জীবনে বেশ অস্বস্তি রয়েছে? দীর্ঘ দিন ধরেই এই তিনজনকে নিয়ে বলিউডে নানা জল্পনা ঘোরাফেরা করছে। এমনকি তারকাদের ঘরোয়া আড্ডাতেও এই বিষয়ে কম আলোচনা হয়নি। অজয়-শাহরুখকে কখনো একসঙ্গে কোন প্রচারণাতেও দেখা যায় না। কাজল জানিয়েছেন, না, অজয় আর শাহরুখ বন্ধু নন।
তবে কী তারা দুইজন শত্রু? কাজল বলেন, দু’জন মানুষ বন্ধু নাই বা হলেন, শত্রু হবেন কেন? হ্যাঁ, তারা দুইজন বন্ধু নয়, তার মানে এটা কখনই নয় যে ওরা একে অপরের শত্রু। এদের একজন আমার বন্ধু আর একজন আমার জীবনসঙ্গী। দুই জন একসঙ্গে পার্টিতে যান না বা সেলফি তোলেন বলে এটা ধরে নেওয়ার কোনও কারণ নেই যে দু’জন একে অপরকে অপছন্দ করেন। তাই এই নিয়ে জল্পনার কোনো জায়গা নেই। কাজল আরো জানান, সম্প্রতি অজয় দেবগণ আর শাহরুখ বুলগেরিয়ায় দেখা করেছেন, সময়ও কাটিয়েছেন একসঙ্গে। ডিএনএ।
