২০১৫ সাল সালমান খানের জন্য নিঃসন্দেহে একটি ভালো বছর। কেননা, এ বছর দুইটি ব্যবসা সফল ছবি উপহার দেয়ার পাশাপাশি গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা মামলা থেকে খালাস পেয়েছেন। কিন্তু তারপরও সালমানকে পেছনে ফেলে দিয়েছেন সানি লিওন।
দেশভিত্তিকভাবে কাকে বেশি খোঁজা হয় এরকম তালিকা প্রতিবছর প্রকাশ করে গুগল। সেই হিসাবে দেখা গেছে, ভারত থেকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে সানি লিওনকে। অবশ্য গত বছরও এই তালিকার শীর্ষে ছিলেন বলিউডের এই অভিনেত্রী।
চলতি বছর একটি কনডমের বিজ্ঞাপনে কাজ করে সমালোচনায় এসেছেন ৩৪ বছর বয়সী সানি লিওন। এমনকি এই বিজ্ঞাপনে কাজ করার জন্য মুম্বাইয়ের এক গৃহিণী তার বিরুদ্ধে মামলাও করেছেন। এবছর তার তিনটি ‘এক পেহেলি লীলা’ ও ‘কুচ কুচ লোহা হ্যায়’ ছবিটি মুক্তি পাবে। আর ‘মাস্তিজাদে’ ছবিটি সেন্সর বোর্ডের ঝামেলায় পড়েছে। এছাড়া ‘সুপার গার্ল ফর্ম চায়না’ গানটি মুক্তি পেয়েছে।
অন্যদিকে, চলতি বছরের শেষে দিকে ৫০ বছর পা দেবেন সালমান খান। সবচেয়ে খোঁজা ভারতীয়দের মধ্যে তিনি সানি লিওনের পরেই জায়গা করে নিয়েছেন তিনি।
তিন নম্বরে আছেন প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম আজাদ। ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোণ, শাহরুখ খান ও আলিয়া ভাট যথাক্রমে ৪, ৫, ৬ ও নয় নম্বরে আছেন। গত বছর শাহরুখ ৮ নম্বর অবস্থানে ছিলেন।
নরেন্দ্র মোদি চলতি বছর ১০ নম্বর অবস্থানে চলে গেছেন। গত বছর তিনি ছিলেন ২ নম্বরে।
চলতি বছর বলিউড অভিনেত্রীদের মধ্যে সানি লিওনের পরে আছেন ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোণ, আলিয়া ভাট, রাধিকা আপ্তে, আনুশকা শর্মা, ঐশ্বরিয়া রায় বচ্চন, কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া ও পুনম পান্ডে।
বলিউড অভিনেতাদের মধ্যে সালমানের পরে আছেন শাহরুখ। তার পরে আছেন অক্ষয় কুমার, শহীদ কাপুর, হূত্বিক রোশন, রণবীর কাপুর, আমির খান, বরুণ ধাওয়ান, অমিতাভ বচ্চন ও অজয় দেবগন।
শীর্ষ ১০টি চলচ্চিত্রের মধ্যে ‘বাহুবলী ছবিটি সর্বাগ্রে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘প্রেম রতন ধান পায়ো’। খবর: এনডিটিভি।
