বিচ্ছেদের পথে হাঁটছেন রণবীর-ক্যাটরিনা?

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৬:৪৬
 
বলিউড পাড়ায় যখন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের বিয়ের কথা শোনা যাচ্ছিল, ঠিক তখনই শোনা গেল আরেক গুঞ্জন। বিয়ে নয়, বিচ্ছেদের পথে হাঁটছেন এই লাভ বার্ড জুটি।
 
নাইনএক্সই’র বরাত দিয়ে মিসমালিনি ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর ও ক্যাটরিনা বিচ্ছেদের পথে হাঁটছেন। অনেক চেষ্টা করা সত্ত্বেও রণবীর ও ক্যাটের মধ্যকার সম্পর্ক ভালো যাচ্ছে না। 
 
শোনা গেছে, ‘তামাশা’র প্রচারণা চালাতে গিয়ে রণবীর ও দীপিকা পাড়ুকোণে ঘনিষ্ঠতা ক্যাটরিনা ভালোভাবে নিতে পারেননি।  
 
শেষ প্রচেষ্টা হিসেবে ক্যাটরিনা নাকি রণবীরের সঙ্গে ছুটি কাটানোর পরিকল্পনা করেছেন। ক্যাটরিনা লন্ডনে তার পরিবারের সাথে ক্রিসমাস উদযাপন করবেন। আর রণবীর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির কাজ গুছিয়ে ফেলবেন। এরপর তারা একটি দ্বীপে ছুটি কাটাতে উড়াল দেবেন।  
 
ধারণা করা হচ্ছে, রণবীর ও ক্যাট ছুটি কাটিয়ে জানুয়ারির ৩ তারিখ মুম্বাই ফিরবেন। এরপর তারা ‘জগ্গা জাসুস’ ছবিতে কাজ শুরু করবেন। খবর: ডিএনএ ও জিনিউজ।