সমাজসেবা অধিদফতরে চাকরি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৯:০৩
সমাজসেবা অধিদফতরে অস্থায়ীভাবে উপসহকারী প্রকৌশলী, হিসাব রক্ষক এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে জনবল নিয়োগ দেয়া হবে।
 
১। পদের নাম: উপসহকারী প্রকৌশলী পদের সংখ্যা : ১। যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।  বয়স: পদটিতে আবেদনের জন্য নির্ধারিত বয়স ২১ থেকে ৩০ বছর। বেতন: ১৫ হাজার ১০০ টাকা।
 
২। পদের নাম : হিসাব রক্ষক। পদের সংখ্যা : ১। যোগ্যতা : বাণিজ্যে স্নাতক পাস এবং এক বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স : আবেদনকারীদের বয়স ২০ থেকে ৩০ বছর হতে হবে। বেতন : ১২ হাজার ৯৫০ টাকা।
 
৩। পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা : ১। যোগ্যতা : এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। বয়স : আবেদনের জন্য নির্ধারিত বয়স ১৮ থেকে ৩০ বছর। বেতন : ১১ হাজার ১৫০ টাকা। আবেদনের সময়সীমা: আগামী ৩১ ডিসেম্বর ২০১৫ ইং তারিখ পর্যন্ত। IMG0