বয়স সবেমাত্র ৮। আর এই বয়সেই ভারতের হায়দারাবাদ পুলিশের প্রধান! স্বপ্ন ছিল পুলিশ কমিশনার হওয়ার । সেই স্বপ্ন পূরণ হলো মদিপল্লি রুপ অরৌওনের। সে এক দিনের জন্য হায়দারাবাদ পুলিশের সর্বোচ্চ পদে বসল। হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
রুপ দীর্ঘ দিন থ্যালাসেমিয়ায় আক্রান্ত। শরীরেও তেমন শক্তি নেই। বেশির ভাগ সময় বিছানায় শুয়ে কাটাতে হয়। ২০-২৫ দিন পর পর শরীরের সমস্ত রক্ত বের করে নতুন রক্ত দিতে হয়।
বড় হয়ে পুলিশ কমিশনার হওয়ার ইচ্ছা ছিল রুপ অরৌওনের। কিন্তু কত দিন বেঁচে থাকবে তা কারোর জানা নেই। ছেলেটার ইচ্ছার কথা জেনে আর স্থির থাকতে পারেননি হায়দারাবাদ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। তখনই ঠিক হয় তার ইচ্ছা পূরণ করার। কমিশনারের পোশাকে চেয়ারে বসল। রীতিমতো কমিশনারের দেমাগে কাজও করল রুপ।
কমিশনারের দায়িত্বে বসে রুপ দফতরের সমস্ত কর্মীদের বিচারাধীন ছুটি মঞ্জুর করেছে। তবে আরো কিছু করার ইচ্ছে থাকলেও তা করতে না পেরে রুপ আক্ষেপ নিয়ে বলে, 'শহরের শান্তি শৃঙ্খলা বজায় রেখে অপরাধের প্রবণতা কমাতে চাই।'
