এখন থেকে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। এ ছয়টি পণ্যের ক্ষেত্রে পাটের ব্যাগ ব্যবহারে জোরালো এই নির্দেশনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার আদেশটি জারি করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
এর আগে ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি ২০ কেজি বা তার বেশি পরিমাণ ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহার করার নির্দেশনা দেয় সরকার।
