কক্সবাজারে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৫, ১৯:৪৮
 
কক্সবাজার সদরে বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
 
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে সদরের ভোমরিয়া ঘোনা বন বিট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিনহাজ মাহমুদ ভূঁইয়া।
 
নিহত ছালেহ আহমদ (৬৫) আউলিয়াবাদ করাচী পাহাড় এলাকার মৃত লোকমান হাকিমের ছেলে।
 
এসআই মিনহাজ বলেন, ভোমরিয়া ঘোনা বন বিট এলাকার সামাজিক বনায়ন প্রকল্পের উপকারভোগী সালেহ আহমদ। বিকালে প্রতিদিনের মতো তিনি প্রকল্প পাহারা দিতে যান। সেখানে আরো কয়েকজন কাঠুরিয়া ছিলেন। হঠাৎ একদল হাতি ধাওয়া করলে অন্যরা পালিয়ে যেতে পারলেও হাতির আক্রমণে ঘটনাস্থলেই তিনি মারা যান।পরে স্বজনরা তার মৃতদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।