নাটোরে ৫ উপজেলায় ৩টিতে নৌকা এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১৯:৩০

নাটোরের ৫টি উপজেলা পরিষদ নির্বাচনে সিংড়া, লালপুর ও বড়াইগ্রাম উপজেলায় ৩ জন নৌকা প্রার্থী এবং গুরুদাসপুর ও বাগাতিপাড়ায় ২ জন স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

লালপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইসাহাক আলী ৬০ হাজার ৫শত ৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দলের মশাল প্রতীকের আব্দুল হালিম পেয়েছেন ২হাজার ১শত ০৬ ভোট। 

এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোয়ার হোসেন মনি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পারভীন আক্তার বানু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শফিক (নৌকা) প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আদেশ আলী (দোয়াত কলম) ৬০ হাজার ৬৯৪ ভোট পেয়েছেন। 

এছাড়া ভাইস-চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে শামীমা হক রোজী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. ডসদ্দিকুর রহমান পাটোয়ারী  (নৌকা) প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৬২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোয়াজ্জেম হোসেন বাবলু পেয়েছেন ৪৮ হাজার ৭৬৫ ভোট। এছাড়া ভাবসিতে চেয়ারম্যান পদে আতাউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুরাইয়া কলি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে অহিদুল ইসলাম গকুল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২৬ হাজার ৩৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের সেকেন্দার রহমান পেয়েছেন ২০ হাজার ৭৮০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির প্রার্থী আব্দুল হাদী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে খোদিজা বেগম শাপলা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

আরও পড়ুনঃ নারায়ণগঞ্জে ট্রলার ডুবি: আরও একজনের লাশ উদ্ধার

গুরুদাসপুর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে আনোয়ার হোসেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী জাহিদুল ইসলামকে বিপুল ভোটে পরাজিত করে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ইত্তেফাক/নূহু