ফুটবল ক্লাব চেলসির ম্যানেজার পদ থেকে বরখাস্ত করা হয়েছে জোসে মরিনহোকে। বৃহস্পতিবার ক্লাবটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। খবর বিবিসির
মরিনহোর বিদায় সম্পর্কে চেলসির ওয়েবসাইটে বলা হয়, মরিনহোর নেতৃত্বের এফএ কাপ, কমিউনিটি শিল্ড ও তিন তিনটি লিগ কাপ এসেছে চেলসির ঘরে। যা চেলসির ১১০ বছরের ইতিহাসে বিরল। তবে এ মৌসুমি চেলসি খুব ভাল করতে পারেনি। তাই এই বিচ্ছেদ।
২০১৩ সালে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দিয়ে গেল বছর চেলসিকে লীগ শিরোপা ও লীগ কাপ শিরোপা জিতিয়েছেন মরিনহো। ক্ষেপাটে হিসেবে পরিচিত এই ফুটবলকোচ এর আগে ২০০৪-৭ মৌসুমেও চেলসির ম্যানেজারের দায়িত্বে ছিলেন।
কোচ হিসেবে মরিনহোর সাফল্যগাঁথা দীর্ঘ ও বর্ণাঢ্য। প্রথম মেয়াদে চেলসিকে এফএ কাপ ও দুইবার লীগ শিরোপা জিতিয়েছেন তিনি। ২০০৪ সালে পোর্তো ও ২০১০ ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লীগের শিরোপা জেতান তিনি। ইন্টারের সাফল্যের পর মরিনহো রিয়াল মাদ্রিদে যোগ দেন। প্রথম মৌসুমে স্প্যানিশ জয়ান্টদের কিংস কাপ উপহার দেন।
চার বছর পরে ২০১২ সালে রিয়াল মরিনহোর অধীনে প্রথমবার লা লিগা শিরোপা জেতে। কিন্তু পরের মৌসুমে ড্রেসিং রুমে ইকার ক্যাসিয়াস, সার্জিও র্যা মোসদের মতো তারকাদের নিয়ে বিরোধের জের ধরে মরিনহো রিয়াল ছাড়েন। এরপর তিনি ফেরেন চেলসিতে। প্রথম মৌসুমে ২০১৩-১৪ সালে লন্ডনের ক্লাবটি প্রিমিয়ার লীগে তৃতীয় স্থান লাভ করে।
