‘নব্য কাশিমবাজার কুঠিতে পরিণত পাকিস্তান দূতাবাস’

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ১৫:৩১
নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ঢাকার পাকিস্তান দূতাবাস এখন ষড়যন্ত্রের আখড়া। নব্য কাশিমবাজার কুঠিতে পরিণত হয়েছে এটি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানিরা পরাজয়ের গ্লানি এখনো ভুলতে পারেনি। তাই বাঙালি জাতিকে ধ্বংসের যড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা।
 
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার কমিটির এক সংবাদ সম্মেলনে শাজাহান খান এসব কথা বলেন। 
 
১৯৫ জন যুদ্ধাপরাধী পাকিস্তানি সেনাদের প্রতীকী বিচারে ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার’- এর আত্মপ্রকাশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।