‘সেইন্ট’ হচ্ছেন মাদার তেরেসা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ১৮:১১
মানবতাবাদী মাদার তেরেসার সেইন্টহুড পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় যে আশ্চর্যজনক ঘটনার প্রয়োজন ছিল তা প্রমাণিত হয়েছে। পোপ ফ্রান্সিস ঘটনাটির স্বীকৃতি দিয়েছেন। প্রসঙ্গত, দুটি আশ্চর্য ঘটনার শক্তির ফল হিসেবে একজন ‘সেন্ট’ উপাধিত ভূষিত হন।
 
বিষয়টি হল, একজন ব্রাজিলিয়ানের মস্তিষ্কে বেশ কয়েকটি টিউমার ধরা পড়েছিল। কিন্তু তিনি আরোগ্য লাভ করেছেন। আশ্চর্য এই ঘটনাকে মাদার তেরেসার আশীর্বাদ বলেই ভ্যাটিকান নিশ্চিত হয়েছে। এতে করে মাদার তেরেসা সেইন্টহুড পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় ধাপটি অতিক্রম করলেন।
 
এর আগে, ১৯৯৮ সালে মনিকা বেসরা নামের এক নারীর পেটে ধরা পড়া ক্যান্সার সেরে যায়। তেরেসার আশীর্বাদের কারণেই ওই নারী আরোগ্য লাভ করেছিলেন বলে তৎকালীন পোপ দ্বিতীয় জন পল স্বীকৃতি দিয়েছিলেন।
 
উল্লেখ্য, শান্তিতে নোবেল জয়ী মাদার তেরেসা ১৯৯৭ সালে পশ্চিমবঙ্গের কলকাতাতে মৃত্যুবরণ করেন। সিএনএন/বিবিসি।