‘মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন গভীর ষড়যন্ত্র’

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ১৮:২৯

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন করা বর্তমান সরকার ও নির্বাচন কমিশন (সিইসির) একটা গভীর ষড়যন্ত্র। পৌর নির্বাচনে পুলিশ ও প্রশাসনের এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারী সরকার দলের প্রার্থীদের বিজয়ী করার জন্য নানাভাবে কাজ করে যাচ্ছে।

 

টাঙ্গাইলের মির্জাপুরে শুক্রবার পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণার সময় তিনি এ কথা বলেন।

 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান সরকার বিএনপির নেতাকর্মীদের অন্যায়ভাবে হয়রানী করছে। খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য মির্জাপুরে দলের প্রার্থী মো. হয়রত আলী মিয়াকে ভোট দিয়ে নির্বাচিত করার অনুরোধ জানান।

এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মো. শাজাহান মিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক তারিকুরল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।