মার্কিন জোটের হামলায় ইরাকি সেনা নিহত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ০৯:৪৯
মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিমান হামলায় বেশ কয়েকজন ইরাকি সেনা নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে এই কথা জানিয়েছে।
 
ইরাকের জয়েন্ট অপারেশন কমান্ড জানিয়েছে, এই হামলায় নয় জন সেনা নিহত অথবা আহত হয়েছে। ইরাকি সৈন্যরা আনবার প্রদেশে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছিল। ফাল্লুজায় দুই পক্ষের মুখোমুখি লড়াইয়ের সময় মার্কিন নেতৃত্বাধীন বিমান বাহিনী এই হামলা চালালে ইরাকি দুই পক্ষেই হতাহতের ঘটনা ঘটে। উল্লেখ্য, ইরাক সেনাবাহিনীর অনুরোধে মার্কিন বিমান বাহিনী এই অভিযান পরিচালনা করে। 
 
মার্কিন সেনাবাহিনীও এক বিবৃতিতে ইরাকি সেনাবাহিনীর হতাহতের ঘটনা স্বীকার করে বলে, প্রাথমিক প্রতিবেদনে মনে হচ্ছে বিমান হামলায় কয়েকজন ইরাকি সেনা নিহত হয়েছে। বিবিসি।