জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) আনুষ্ঠানিক ভাবে সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। সৌদি আরব ৩৪ টি ইসলামি দেশ নিয়ে জঙ্গি বিরোধী জোট গঠন করার ঘোষণার কয়েক দিনের মধ্যে গত বৃহস্পতিবার এই ঘোষণা আসলো।
গত বৃহস্পতিবার এক সৌদি ‘দালাল’ কে হত্যার ভিডিও প্রকাশের মাধ্যমে এই যুদ্ধ ঘোষণা করলো আইএস। ভিডিওতে সৌদি আরবকে আইএস এর বিরুদ্ধে লড়াই করা ‘ক্রুসেডার’ দের সহায়তা করার অভিযোগ করা হয়। উল্লেখ্য, সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে বিমান হামলা চালানো মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট ও রাশিয়াকে ক্রুসেডার হিসেবে আখ্যায়িত করা হয়।
আইএস সৌদি সেনাবাহিনীকে তাদের সঙ্গে সিরিয়ায় লড়াই করতে আহ্বান জানিয়েছে এবং বলেছে তারা সৌদি নেতৃত্ব এখন তাদের ‘টার্গেট’। এর আগে সৌদি আরব ৩৪ টি ইসলামি দেশ সঙ্গে নিয়ে জঙ্গিবাদ বিরোধী জোট গঠন করে। এই জোটের মধ্যে বাংলাদেশও রয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট।
