দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ২।
শনিবার স্থানীয় সময় ২টা ১০ মিনিটে (বাংলাদেশ সময়-সকাল ৮টা ১০মিনিট) রাজধানী পোর্ট ভিলার ১৩৫ কিলোমিটার (৮৪ মাইল) দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে। তবে আঘাত হানার পর কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করেনি কর্তৃপক্ষ।
