ফিলিপাইনে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১১:৩৪
ফিলিপাইনে গত মঙ্গলবার টাইফুন ‘মেলর’ আঘাত হানার পর সৃষ্ট বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। 
 
শনিবার দেশটির দুর্যোগ পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই তথ্য জানিয়েছে।
 
সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসের কারণে ফিলিপাইনের বহু মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। টানা বৃষ্টির কারণে দেখা দিয়েছে বন্যা। এই বন্যায় ভেসে গিয়ে ও হাইপোথারমিয়াসহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে পড়ছে মানুষ। এ পর্যন্ত প্রায় ৩৫ জনের প্রাণহানির ঘটনা ঘটছে।
IMG0
বন্যা পরিস্থিতির কারণে দেশটিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে দেশটির সরকার।