প্রথম দিনে আয়ের রেকর্ড করলো ‘স্টার ওয়ার্স: ফোর্স অ্যাওয়েকেন্স’

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১১:৩৮
স্টার ওয়ার্স সিরিজের নতুন সিনেমা ‘দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’ প্রথম দিনে আয়ের রেকর্ড গড়েছে।  বৃহস্পতিবার মধ্যরাতে মুক্তির প্রথম দিনে যুক্তরাষ্ট্র কানাডায় ৫৭ মিলিয়ন ডলার আয় করেছে।
 
এর আগে ২০১১ সালে মুক্তি পাওয়া ‘হ্যারি পটার ও ডেথলি হেলোজ’ ৪৩.৫ মিলিয়ন ডলার আয় করেছিল। বিশ্লেষকরা বলছেন, স্টার ওয়ার্স সিরিজের সর্বশেষ এই সিনেমা সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমায় পরিণত হবে।
 
যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডেও মুক্তির প্রথম দিনে বক্স অফিস রেকর্ড ভেঙেছে সিনেমাটি।  এখানে ৯.৬৪ মিলিয়ন পাউন্ড আয় করেছে এবং এখানেও তারা পেছনে ফেলেছে হ্যারি পটার সিরিজের সর্বশেষ সিনেমাটিকে।
 
বিশ্লেষকরা মনে করছেন, এই সিনেমা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে ২০০ মিলিয়ন ডলার আয় করবে। বিশ্বব্যাপী এই সিনেমা থেকে প্রায় দুই বিলিয়ন ডলার আয় হতে পারে বলে ধারণা করছেন তারা। বিবিসি।