এখনো ধোঁয়াশায় ঢেকে আছে বেইজিং

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১৪:০৬
চীনের রাজধানী বেইজিং শনিবার ঘন ধোঁয়াশায় ঢেকে আছে। দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ সতর্কতা জারির পরও বেইজিংবাসীর জীবন স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি পদক্ষেপের পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।
 
রাজধানীর পরিবেশ বিষয়ক ব্যুরোর বিজ্ঞপ্তিতে বিভিন্ন শিল্প কারখানা বন্ধের এবং অর্ধেক বেসরকারি গাড়ি রাস্তা থেকে তুলে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। নগরীর বাতাসে দূষণের মাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় এ নির্দেশ দেয়া হয়। এ মাসে তৃতীয়বারের মতো এ ধরণের বায়ু দূষণের ঘটনা ঘটলো। বেইজিং মিউনিসিপাল এনভাইরনমেন্টাল প্রটেকশন ব্যুরোর ওয়েবসাইটে শুক্রবারের এক বিবৃতিতে বলা হয়, সর্বোচ্চ এ সতর্কতা মঙ্গলবার পর্যন্ত চলবে। এএফপি।